নারায়ণগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন। - BD News Times 24
🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking

pop

Post Top Ad News

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন।


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার এহসানুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ফতুল্লা থানার ওসি নূরে আযম জানান, বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us

বিজ্ঞাপন