জন্মদিনে দুবাইয়ে না নিয়ে যাওয়ায় ক্ষোভ, এক ঘুষিতে স্বামীকে খুন স্ত্রীর! - BD News Times 24
🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking

pop

Post Top Ad News

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

জন্মদিনে দুবাইয়ে না নিয়ে যাওয়ায় ক্ষোভ, এক ঘুষিতে স্বামীকে খুন স্ত্রীর!

জন্মদিনে দুবাই নিয়ে যাওয়ার জন্য আবদার স্ত্রীর। স্বামী সেই আবদার পূরণ করতে না পারায় ঘটল বিপত্তি।

ছবি-অনলাইন সংগ্রহ 
আন্তর্জাতিক ডেক্স 

রাগের মাথায় স্বামীর নাকে সজোরে ঘুষি। ঘুষির আঘাতে নাক ফেটে, দাঁতও ভেঙে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। খুনের অভিযোগে স্ত্রী রেণুকাকে গ্রেফতার করেছে ওয়ানাবাদি থানার পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) ভারতের পুনের ওয়ানাভদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বামীর নাম নিখিল খান্না তিনি পেশায় একজন ব্যাবসায়ী। আর তার স্ত্রীর নাম রেনুকা। ছয় বছর আগে তাদের বিয়ে হয়।

ওয়ানাভদি পুলিশ স্টেশনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, তদন্ত অনুযায়ী জানা যায় জন্মদিনে ঘুরতে নিয়ে না যাওয়ায় নিখিল এবং রেনুকার হাতাহাতি হয়েছিল।

জন্মদিকে নিখিল দামি গিফটও দেয়নি রেনুকাকে। রেনুকার আত্মীয়ের জন্মদিন উদযাপন করতে দিল্লি যেতে দেননি তার স্বামী নিখিল। এসব বিষয় নিয়ে আগে থেকেই স্বামীর প্রতি বিরক্ত ছিলেন রেণুকা।

পুলিশ আরও জানায়, হাতাহাতির একপর্যায়ে রেণুকা নিখিলের মুখে ঘুসি দেয়। ঘুসিতে নাকসহ দাঁত ভেঙে যায় নিখিলের। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় তার।

এ ঘটনায় রেনুকাকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you Your comments are very important to us, thank you for staying with us

বিজ্ঞাপন